শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, রাত ১০:১২

অপ্রীতকর ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে —–অতিরিক্তি আইজিপি

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে হাইওয়েতে মলমপার্টি, ছিনতাইকারী, চাঁদাবাজিসহ অপ্রীতকর ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শনিবার (১৭ জুলাই ২০২১) বেলা সাড়ে ১১ টার সময় ঢাকা- চ্রট্রগাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ওয়াচ টাওয়ার উদ্ভোধন করতে এসে হাইওয়ে পুলিশের অতিরিক্তি আইজিপি মলি­ক ফকরুল ইসলাম এসব কথা বলেছেন। তিনি বলেন ঈদঘরমুখো মানুষ স্বাচ্ছন্দে যেতে পারেন সে লক্ষ্যে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও মেট্রাপলিটন পুলিশ সমন্বয় করে কাজ করছেন এবং চাঁদাবাজি, ছিনতাই ও মলমপার্টিরোধকল্পে পোষাকধারী পুলিশের পাশাপশি সাদা পোষাকেও পুলিশ কাজ করছে। অতিরিক্তি আইজিপি আরও বলেছেন ,মহাসড়কের মেঘনা টোল প্লাজা কর্তৃপক্ষের সাথেও বিভিন্ন দিক দির্দেশনামূলক সার্বিক আলোচনা হয়েছে যাতে ঈদঘরমুখো যাত্রীবাহী যানবাহন টোলপ্লাজায় আটকা না পড়ে। এ সময়ে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন পুলিশ সুপার আলী আহমেদ খান, সকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, ও কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান, টিআই মশিউর রহমান, টিআই, কেএম মেহেদী হাসান, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক অপারেশন আবুবকর সিদ্দিকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা