সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১২:২৩

মহাসড়কে পরিবহনে চাঁদাবাজিকালে ৯ চাঁদাবাজ গ্রেপ্তার

 

সিদ্ধিরগঞ্জ  প্রতিনিধি

গতকাল সোমবার দুপুরে ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরব্রিজের পশ্চিম পাশ থেকে পরিবহনে চাঁদাবাজিকালে ৯ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ দুলাল (৩২) সাদ্দাম হোসেন (২৫) মোঃ আলামিন (১৮) মোঃ জামির হোসেন (২২) মোঃ সাদ্দাম হোসেন (২১) মোঃ হাসান (১৮) মোঃ জসিম (৩২) মোঃ সেলিম (২৭) ও মোঃ হাসান (১৮)। গ্রেপ্তারকৃত চাঁদাবাজদের কাছ থেকে পরিবহনে চাঁদাবাজির ৩ হাজার ৮৭৮ টাকা উদ্ধার করেছে পুলিশ। হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেন , গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই ৷ মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরব্রিজের পশ্চিম ঢালে বিভিন্ন পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করার সময় হাতেনাতে ৯ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। টিআই একএম শরফুদ্দিন বলেন মহাসড়কে কাউকে কোনো প্রকার চাঁদাবাজি করতে দেওয়া হবেনা৷ চাঁদাবাজদের বিরুদ্বে অভিযান অব্যাহত থাকবে৷ এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের এএসআই জিয়া উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা