স্টাফ রিপোর্টারঃ
বিদ্যুৎ চুরি রোধকল্পে ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ (এনওসিএস) শাখার উদ্যোগে বুধবার দিবাগত রাত সাড়ে নয়টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ আল তাওহীদ এর নেতৃত্বে অভিযান চালানো হয়েছে ব্যটারিচালুত অটোরিকশা গ্যারেজে৷ ৷ অভিযান পরিচালনাকালে সিআইখোলা এলাকায় জসিম উদ্দিন এর অটোরিকশার গ্যারেজে অতিরিক্ত লোড ও পার্শ্ববর্তী আরেকটি গ্যারেজে মিটারছাড়া কানেকশন এর অপরাধে বিদ্যুত আইনের ৩৮ ধারায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং পাশের গ্যারেজের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷ একই রাতে বাতানপাড়া ক্যানেলপাড়ে একই অভিযোগে রাজা নামে এক অটারিকশার গ্যারেজের মালিককে ১ লাখ টাকা এবং পাশের মজিবুর রহমানের গ্যারেজ বিদ্যুত চুরি ও অতিরিক্ত লোড পাওয়ায় নগদ ৫০ হাজার টাকা এবং গোদনাইল চৌধুরী বাড়ি এলাকায় জামিল ইজিবাইকের মালিক শাকিলের অটোর তিনটি গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহার করার অভিযোগে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়৷ অভিযান উপস্থিত ছিলেন ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ ( এনওসিএস) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ রাহুল, উপসহকারী প্রকৌশলী মোঃ সানোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ অলিউল্ল্যাহসহ ডিপিডিসির অন্যান্য সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন৷ বিদ্যুত আইনের ৩২ ও ৩৮ ধারায় এ অভিযান পরিচালনা করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ আল তাওহীদ জানিয়েছেন৷ অভিযান শেষে নির্বাহীর ম্যাজিস্ট্রেট বলেন বিদ্যুৎ চুরি রোধকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷ এলাকাবাসীর অভিযোগ যে সকল অটেরিকশার গ্যারেজে চুরি করে বাইপাস করে অটেরিকশার গ্যারেজ চলছে সেই অটোরিকশা গ্যারেজে অভিযান পরিচালনা করা দরকার বলে মনে করেন এলাকাবাসী৷