বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, রাত ৪:৩৭

বন্দরে গ্যাস বিষ্ফোরণে একে একে সবাই চলে গেলেন না ফেরার দেশে

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরের কুড়িপাড়ার চাপাতলীতে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ বাবা, মা ও একমাত্র শিশু সন্পতানসহ পরিবারের আর কেউ বেঁচে রইলনা৷

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান বলেন, সবশেষ মঙ্গলবার (১১ আগষ্ট) সকাল মারা যান ওই পরিবারের গৃহকর্তা মাইদুল ইসলাম (২৪)।
এর ২৪ ঘণ্টা আগে সোমবার সকালে মারা যান তার স্ত্রী বিউটি আক্তার৷ এবং গত শনিবার মারা যায় তাদের আট বছরের শিশু সন্তান মারুফ।

স্বজনরা বলছেন, এই পরিবারটির আর কেউ রইল না। মাত্র চার দিনের মধ্যে সবাই চলে গেছেনা ফেরার দেশে৷ বাবা, মা ও সন্তান কেউ কাউকে দেখতে পারেনি৷ মাইদুল নাটোর জেলার বাসিন্দা। তিনি বন্দরে রাজমিস্ত্রির কাজ করতেন। পরিবারটি প্রায় এক বছর ধরে এখানে বসবাস করছিল।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্বামী মাইদুল ইসলাম তার স্ত্রী বিউটি আক্তার ও তাদের সন্তান মারুফ দগ্ধ হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, আগুনে শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ, মাইদুলের ৮৫ শতাংশ এবং বিউটির ৮০ শতাংশ পুড়ে গেছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা