শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,
১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, সকাল ১১:২০

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকায় সজীব হোসেন (৩২) নামে এক পরিবহন শ্রমিক অজ্ঞাত দূর্বৃত্তরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে করেছে । গত সোমবার দিবাগত মধ্যরাতে এ নৃশংস হত্যাকান্ডটি ঘটে ধনকুন্ডার ক্যানেলপাড়ে৷ নিহত পরিবহন শ্রমিক অয়েল ট্যাংকলরীর সহকারী হিসেবে কাজ করতেন৷ তার বাবার নাম জাহাঙ্গীর আলম৷ সিদ্ধিরগঞ্জের গোদনাইলের নয়াপাড়ায় তার বাড়ি বলে গেছে৷
ধনকুন্ডা এলাকাবাসী ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে সজিব হোসেন ধনকুন্ডা ক্যানেলপাড়ে জনৈক জাহিদ আলমের চায়ের দোকান যায়৷ ওই সময়ে ৮-১০ জন অজ্ঞাত দূর্বৃত্ত ঘটনাস্থলে এসে সজিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷ সজিবের ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন ও তার স্বজনরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সজিবকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন৷
সিদ্ধিরগঞ্জ থানার ওসি. এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন করে বলেন লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে৷ সজিবের সাথে কারো দ্বন্দ আছে কিনা এবং কি কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা তদম্ত করে দেখছি৷ ওসি আরও বলেন সজিব হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা