শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, রাত ১০:১১

মহাসড়কের সাইনবোর্ড শিমরাইলে তারাব বিশ্বরোডে থ্রী হুইলার ও লেগুনা চলছে অবাধে

স্টাফ রিপোর্টারঃ
হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন অঞ্চলের আওতাধীন কাঁচপুর হাইওয়ের সাইনবোর্ড থেকে শিমরাইল, তারাব ও বিশ্বরোডে অবাধে চলছে থ্রীহুইলার ও লেগুনা। মহাসড়কের কর্তব্যরত হাইওয়ে পুলিশের চোখের সামনে কাগজপত্রবিহীন এই যন্ত্রদানব বেপরোয়াভাবে চলাচল করলেও পুলিশ লেগুনার বিরুদ্ধে রহস্যজনক কারণে ব্যবস্থা গ্রহন না করায় জনমনে পুলিশের কার্যক্রম নিয়ে নানা ধরনের প্রশ্ন জেগেছে। মহাসড়কের শিমরাইল , সাইনবোর্ড, তারাব ও বিশ্বরোডে এই যন্ত্রদানব চলাচল করার কারণে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। বেশীর ভাগ লেগুনার চালক অপ্রাপ্ত বয়সের এবং এ সকল গাড়ির নেই কোন কাগজ চালকদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স। বিগত দিনে মহাসড়কে যে সকল দুর্ঘটনা সংঘটিত হয়েছে এর মধ্যে বেশীর ভাগই হয়েছে থ্রী হুইলার ও লেগুনার সাথে। এরা এতটাই বেপরোয়া যাত্রাবাড়ী থেকে এসে শিমরাইল পুলিশ ক্যাম্পের সামনেই আচমকা উল্টো ঘুরিয়ে ফেলে। এবং মহাসড়কের মাঝখানে যাত্রী নামিয়ে দিচ্ছে। অথচ হাইওয়ের পুলিশ সদস্যরা সেখানে ডিউটি পালন করলেও তারা এ দৃশ্য দেখেও রহস্যজনক কারণে নিরব ভূমিকা পালন করছেন। শত শত লেগুনা ও সহস্রাধিক সিএনজি,ব্যাটারি চালিত ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা মহাসড়কে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দাবড়িয়ে বেড়াচ্ছে। ২২ আগষ্ট ২০২১ তারিখ রোববার সকাল সাড়ে ১১ টায় তারাব ও বিশ্বরোডে গিয়ে দেখা যায়, শত শত লেগুনা, সিএনজি, ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশা, নছিমন তথা ভটভটির অবাধ চলাচল। পুলিশ এসব দেখেও না দেখার ভান করার কারণে এই অবৈধ যানবাহনের সংখ্যা দিন দিনি বেড়েই চলছে। তবে কাঁচপুর ব্রিজ থেকে মেঘনা পর্যন্ত থ্রী হুইলার তেমন একটা চোখে পড়েনি। মহাসড়কের এই অংশে নেই কোন যানজটও। মহাসড়কের কোথাও কোন সমস্যা হলে রাত যতই হোকনা কেন ওসি মনিরুজ্জামান ঘটনাস্থলেই ছুটে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন বলে স্থানীয়রা জানায়। তার কঠোর নজরদারির কারণে মহাসড়কে পণ্যবাহী কোন পরিবহনে ডাকাতি ছিনতাইয়ের কোন নজির নেই। ইতিপূর্বে বেশ কয়েকজন পেশাদার ডাকাত, ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন কাঁচপুর হাইওয়ের ওসি মোঃ মনিরুজ্জামান। পাশাপাশি কয়েকজন মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছেন তিনি, উদ্ধার করেছেন অস্ত্র ও মাদক। পেশাদার বেশ কয়েকজন ডাকাত গ্রেপ্তার করায় এবং মহাসড়কে চলাচল নির্বিঘœ রাখতে পুলিশী টহলসহ কঠোর নজরদারির কারণে মহাসড়ক গত প্রায় ১ বছর ধরে নিরাপদ রয়েছে। কাঁচপুর হাইওয়ের ওসি মোঃ মনিরুজ্জামান বলেন,মহাসড়কে চলাচলরত যাত্রী, গাড়ি চালক , হেলপারদের সচেতনতার লক্ষে আমরা গত শনিবার মহাসড়কের কাঁচপুর, মদনপুর, মোগড়াপাড়া, মেঘনাও তারাব এলাকায় মাইকিং করা হয়েছে । স্বাস্থ্য সুরক্ষাকল্পে মাস্ক বিতরন করণের পাশাপাশি পানিও বিতরন করা হয়েছে। মহাসড়কে কোন থ্রী হুইলার যানবাহন যাতে চলাচল করতে না পারে মাইকিং করে সকলকে সতর্ক করা হয়েছে। এদিকে তার কঠোর নজরদারির কারণে কাঁচপুর থেকে মেঘনা পর্যন্ত থ্রী হুইলার চলাচল প্রায় শূণ্যের কোঠায় নেমে এসেছে, লেগুনা চলাচল বন্ধ করেছেন অনেক আগেই। শিমরাইল ক্যাম্পের টিআই প্রশাসন মোঃ মশিউর আলম বলেন, থ্রী হুইলার ও লেগুনা বন্ধকরণে শত ভাগ কাজ করা হবে, প্রতিদিনই থ্রী হুইলারের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং ডাম্পিং করছি। হাইওয়ে গাজীপুর রিজিয়ন পুলিশ সুপার আলী আহমেদ খান বলেন, মহাসড়কে থ্রী হুইলারও কাহজপত্র বিহীন লেগুনা চলাচল বন্ধকরা হবে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা