শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, রাত ১০:১১

মহাসড়কের শিমরাইলে কাঁচপুর হাইওয়ে পুলিশের দুঃসাহসিক অভিযান সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড়ের দু পাশের সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে থানা ও শিমরাইল ক্যাম্পের পুলিশ। বৃহস্পতিবার (১৬-৯-২০২১) সকাল ১০ টায় কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান ও হাইওয়ে শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) মোঃ মশিউর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের টিআই ওমর ফারুক,এসআই বেনু ,সার্জেন্ট শুভ, জেলা পুলিশের টিআই সাইদুর আরফান , সার্জেন্ট আসিফ হোসেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ নূরে আলম উচ্ছেদ অভিযানে ছিলেন। হাইওয়ে পুলিশের রেকার দিয়ে ও নারায়ণগঞ্জ সড়ক বিভাগের ভেকু দিয়ে মহাসড়কজুড়ে ফুটপাতের অবৈধ দোকানপাট, রেন্ট এ কারসহ সকল অবৈধ স্থাপনা দুঃসাহসিক অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদের সময় মহাসড়কের চিটাগাংরোড রেন্টএ কারওও সার্ভিস রোডের পশ্চিম পাশে মহাসড়কজুড়ে কাঁচাবাজার, মার্কেট গুলোর সামনের সিঁড়িতে গড়ে উঠা বিভিন্ন দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয় । অবৈধ স্থাপনা সরিয়ে দিয়ে শিমরাইলের সার্ভিস রোডটি যানবাহনের জন্য খুলে দেওয়া হয়। ফলে আদমজী থেকে ঢাকামুখী যানবাহন ওই সার্ভিস রোড দিয়ে অনায়াসে যেতে পারছে। এর আগে টিআই মোঃ মশিউর আলম (প্রশাসন) হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ বক্সের চতুর্দিকের সড়ক ও ফুটপাত দখল করে অর্ধশতাধিক বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করে দেন। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, মহাসড়ক ঘেঁষে গড়ে উঠা সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং শিমরাইল রেন্টএকার থেকে মহাসড়কের টার্নিং পর্যন্ত বন্ধ সার্ভিস সড়কটি থেকেও অবৈধ স্থাপনা বিভিন্ন দোকানপাট, কাঁচাবাজার উচ্ছেদ করে যানবাহনের জন্য সার্ভিস রোডটি যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে। যার কারণে নারায়ণগঞ্জ আদমজী ইপিজেড থেকে ঢাকাগামী সব ধরনের যানবাহন সার্ভিস রোড দিয়ে অনায়াসে ঢাকায় চলাচল করতে সহজ হবে, শিমরাইলমোড়ে কোন প্রকার যানজট থাকবেনা। সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত একটানা চলে উচ্ছেদ অভিযান। উচ্ছেদকৃত জায়গায় কেউ পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে হাইওয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে এবং উচ্ছেদকৃত স্পট সমূহে পুলিশী তদারকি চলমান থাকবে বলে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী এবং হাইওয়েপুলিশের উর্ধ্বত কর্তৃপক্ষের নির্দেশক্রমে মহাসড়কের পাশে কোন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করার কঠোর নির্দেশনা রয়েছে এবং তা অব্যাহত থাকবে বলে ওসি মনিরুজ্জামান জানিয়েছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা