রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, দুপুর ২:২১

ফতুল্লায় গ্যাস বিষ্ফোরনে নিহত ১ আহত ১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
ফতুল্লায় একটি পাঁচতলা ভবনের নিচ তলায় গ্যাস বিস্ফোরণে ১ জন নিত ও ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে৷ শুক্রবার ভোর রাত ফতুল্লার লালখার মোড়ে মোক্তার মিয়ার বাড়িতে ভয়াবহ গ্যাস বিষ্ফোরনের ঘটনা ঘটে৷ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আরেফিন ঘটনাস্থলে রয়েছেন৷গ্যাসের বিষ্ফোরনে ওই বাড়ির ৫ টি রুমসহ পাশের বাড়ির দেয়াল চুর্নবিচুর্ন হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন৷ এ ঘটনায় মায়া রানী নামে এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা