সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণঞ্জ সিটিকরপোরেশনের সরকার দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, কারো কাছ থেকে একটা টাকাও চাঁদাবাজি করিনি, নারায়ণগঞ্জে কোন মানুষের ক্ষতি করিনি,খুন খারাবি করিনি, আপনাদের জন্য কাজ করেছি। তাই আপনাদের কাছে আবারও এসেছি আরও ৫ টি বছর আপনাদের সেবা করার সুযোগ চাচ্ছি। বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সকাল ১০ টায় দ্বিতীয় দিনে মেয়র প্রার্থী আইভী নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৯ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে আইভী এসব কথা বলেন। জলকুড়িবাসীরা এ সময়ে স্কুল, খেলঅর মাঠ, ফুটওভারব্রিজসহ বিভিন্ন নাগরিক অসুবিধার কথা তুলে ধরেন। ওই দাবির প্রেক্ষিতে তিনি আরও বলেন, নির্বাচনী জয়যুক্ত হতে পারলে জালকুড়িতে স্কুল ও খেলার মাঠ নির্মাণসহ সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিগত দিনে নারায়ণগঞ্জ সিটিকরপোরেশন এলাকায়, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছি। ৭ টি মসজিদ নির্মাণ করেছি, মন্দিরের জায়গা দিয়েছি, শশ্মানসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নের কাজ করেছি বলে আইভী বলেছেন। তিনি আরও বলেন,সমানভাবে সব ধর্মের জন্য কাজ করেছি। তিনি আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের অনুরোধ জানান।