নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আমি জনগণের চাহিদার কারণে এবং জনগনের সেবা দিতে নির্বাচনে দাঁড়িয়েছি। আমার মনে হচ্ছে জনগণ তাদের প্রার্থী খুঁজে পেয়েছেন। ১৬ জানুয়ারীর নির্বাচনে জনগনের ভোটে বিজয়ী হতে পারলে নারায়ণগঞ্জকে আমরা ক্লিন এন্ড গ্রিন সিটি করবো। নারায়ণগঞ্জ শহর হবে সবুজ ও পরিচ্ছন্ন শহর।৩০ ডিসেম্বর দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে ১৮নং ওয়ার্ডে হাতি প্রতীকের নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তৈমূর অলম খন্দকার।তিনি দাবি করেন, তার প্রতিদ্বন্দ্বী সরকার দলীয় প্রার্থী সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ট্যাক্স নিয়ে অসত্য তথ্য দিয়েছেন। তিনি বলেন, আমি যা বলি কাগজে-কলমে বলি। ডকুমেন্ট ছাড়া কোনোকিছু বলি না যথেষ্ট প্রমান রয়েছে।সিটি করপোরেশনের অনেক ডকুমেন্ট আমার হাতে রয়েছে। এখানে যারা ট্যাক্স দেয় তারা জানে কত টাকা ট্যাক্স বেড়েছে, করোনাকালে সবকিছু কমলেও নাসিকে ট্যাক্স বাড়ানো হয়েছে। এখানে গণবিপ্লব হতে যাচ্ছে। জনগণের মেয়র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি ইনশআল্লাহ জনগনের ভোটেই জয় হবে আমার।আচরণবিধি প্রসঙ্গে তৈমুর বলেন, যেখানেই আচরণবিধি লঙ্ঘন হবে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব সেটা প্রতিহত করা। নয়তো আচরণবিধি লঙ্ঘন হতেই থাকবে। সরকারি দল তো আমলাদের একটা সুবিধা পায়। সেটাকে তারা যেন কাজে না লাগাতে পারে সেজন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য অনুরোধ জানায়। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আরও বলেন, আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই।আমি মসজিদে গিয়েছি, আমি যেতেই পারি। আমি কোন পথসভা করিনি। আমি আচারণবিধি মেনে চলেছি। ১৬ ডিসেম্বর বিএনপির বিজয় মিছিলে আমার সভাপতিত্ব করার কথা ছিল। সেখানে নির্বাচন কমিশনের অনুরোধে নেতাকর্মীদের মনে কষ্ট দিয়ে আমি সেই মিছিলে যাইন।তৈমূর অালম খন্দকার নির্বাচনী প্রচারণাকালে তার হাতি প্রতীকে জনগনকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।