শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, বিকাল ৫:৪২

আওয়ালীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ব্লকেড, বিক্ষোভ মিছিল দীর্ঘযানজট, যাত্রীদের চরম ভোগান্তি

শাহজাহান জনিঃ

বাংলাদেশ আওয়ালীগের নিষিদ্ধকরণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ব্লকেড দিয়েছে বৈষাম্য বিরোধী ছাত্রজনতা৷ গতকাল শুক্রবার ৯ মে রাত ৯ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্রজনতা বিক্ষোভ মিছিল নিয়ে সাইনবোর্ড এলাকায় গিয়ে ঢাকামুখী লেন ব্লকেড দিয়ে মহাসড়কে বিক্ষোভ করতে থাকে৷ এতে মহাসড়কের সাইনবোর্ড থেকেচট্রগ্রাম ও সিলেট সড়কে ঢাকামুখী লেনে ১৪-১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দেখা গেছে, প্রায়-৫০-৬০ জন ছাত্র-জনতা একত্রিত হয়ে আওয়ালীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে নিবন্ধন বাতিলের দাবি করে বিভিন্ন স্লোগান দেন। এতে মহাসড়কের ঢাকাগামী লেন তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। সিলেট চট্রগ্রামসহ পূর্বাঞ্চলীয় জেলা থেকে আসা ঢাকাগামী সবধরনের যানবাহন আটকা পড়ে৷ প্রচন্ড গরমে হাজার হাজার নারী পুরুষ বিশেষ করে শিশুরা দিশেহারা হয়ে পড়ে৷ হবিগঞ্জ থেকে ঢাকায় আসা আল মামুন পরিবহনের যাত্রী মরিয়ম আব্দুস সাত্তার বলেন রাত ৯ টায় সাইনবোর্ডে এসে ব্লকেডে আটকা পড়েছি৷৷ কুমিল্লা থেকে আসা এশিয়ালাইন পরিবহনের যাত্রী আবুল কালাম বলেন রাত ৯ টায় সাইনবোর্ডে আটকা পড়েছি দুটি ৫ও ৭ বছরের শিশুকে নিয়ে প্রচন্ড গরমে দুর্ভোগ পোহাচ্ছি৷ এদিকে ছাত্রজনতা বিক্ষোভ করতে থাকে আওয়ামীগ নিষিদ্ধকরণের দাবিতে৷ ব্লকেড ও বিক্ষোভে অংশ গ্রহন করেন নীরব রায়হান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক,জাবেদ আলম সদস্য সচিব, মেহরাব হোসেন প্রভাত জেলা যুগ্ম অহবায়ক । জেলা শিবিরের সাধারণ সম্পাদক অমিত হাসান,মাহফুজ আলম মহানগর আহ্বায়ক ছাত্র আন্দোলন।
সদস্য সচিব হৃদয় ভূঁইয়া।নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি, আমিত হাসান বলেন, আমাদের এই বিক্ষোভ সন্ত্রাসী আ:লীগকে নিষিদ্ধ করার জন্য। যতক্ষণ না আ:লীগ নিষিদ্ধ হচ্ছে আমাদের আন্দোলন চলমান থাকবে। নীরব রায়হান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক বলেন গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়বোনা নিষিদ্ধ করতেই হবে৷

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ জুলহাস উদ্দিন বলেন, ছাত্ররা মহাসড়কের সাইনবোর্ডে ও শিমরাইলে বিক্ষোভ করেছে এবং সাইনবোর্ডে শান্তিপূর্ণভাবে ব্লকেড করেছে তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷আমরা হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে ছিলাম৷

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ছাত্র-জনতা আ:লীগ নিষিদ্ধের দাবিতে মহাসড়কে নেমে সড়ক অবরোধ করেছিল আমরা ঘটনাস্থলে
ছিলাম কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ অবরোধকারীদের সঙ্গে কথা বলার পর তারা সড়ক থেকে তারা সরে যাওয়ায় মহাসড়কে ২ ঘন্টা পর রাত ১১ টায় যানবাহন চলাচল শুরু করে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা