শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, বিকাল ৫:৪৯

ঢাকা – চট্রগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট, দুর্ভোগে যাত্রীরা

শাহজাহান জনিঃ

ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার পরিবহনসহ বিভিন্ন ধরনের যানবাহনের অগনিত যাত্রী এবং যানবাহন চালকরা। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত ভোররাত সাড়ে ৩ টায় মহাসড়কের আষাঢ়ীচর এলাকায় চট্রগ্রামগামীলেনে একটি বড়গাড়ি বিকল হয়ে যানজটের সূত্রপাত ঘটে। সকালে কিছুটা যানজট কমলেও ফের ডেডলক আকার ধারণ করে যানজট। অসহনীয় যানজেট আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ লক্ষ্য করা গেছে। দীর্ঘক্ষণ হাজার হাজার যাত্রীদের শিমরাইল, কাঁচপুর মদনপুর এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় আবার কেউ কেউ পায়ে ঁেটেই গন্তব্যে রওয়ানা করেন । অধিকাংশ যাত্রী অল্প দূরত্বের পথ হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।যানজটে আটকে পড়া চট্রগ্রামের যাত্রী আবুল হাশেম বলেন সকাল ৮ টায় ঢাকা থেকে বাসে ওঠে শিমরাইলে এসে যানজটে ৩ ঘন্টা আটকা পড়েছি। শরীফা বেগম বলেন একুশে পরিবহনে শিমরাইল থেকে ওঠছি কাঁচপুর পার হতে ২ ঘন্টা লেগেছে এখনও যানজটে পড়ে আছি।
তিনিসহ অন্যান্য যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন গাড়ির নড়ছেইনা পুলিশ কি করছে জানিনা। ফেনীর যাত্রী আরিফ ও মামুন বলেন শিমরাইল থেকে স্টারলাইন পরিবহনের একটি বাসে সকাল ১০ টায় ওঠি কিন্তু ৫ মিনিটের রাস্তা কাঁচপুর যেতে সময় লেগেছে ২ ঘন্টা। কখন ফেনী পৌছাবো তার কোন হিসেব নেই বলে তিনি আক্ষেপ করে বলেন মহাসড়কে পুলিশ ঠিকমতো কাজ করলে এমনটা হওয়ার কথা নয়। সিদ্ধিরগঞ্জের নাইনবোর্ড শিমরাইল, থেকে মোগড়াপাড়া, তারাব বিশ্বরোড ও ডেমরার সারুলিয়া পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ মোঃ জুলহাস উদ্দিন বলেন, মহাসড়কের দড়িকান্দি এলাকায় ভোররাতে বড় গাড়ি বিকল হওয়াতে যানজট সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি ছুটি উপলক্ষে মহাসড়কে গাড়িরও দ্বিগুণ চাপ রয়েছে। সাইনবোর্ড ছাড়িয়ে গিয়েছিল যানজট। যানজট কমতে শুরু করার দাবি করলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখাগেছে। দুপুরের পর এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬ টা ) মহাসড়কে যানজট আরও ভয়াবহ রুপ ধারণ করেছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান গাড়ি বিকল হওয়ার পাশাপাশি ভোগান্তি বাড়িয়ে দেয় বৃষ্টি, অপরদিকে পূজা উপলক্ষে ছুটি থাকায় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজট সৃষ্টি হয়েছে। আমরা হাইওয়ে পুলিশ ভোররাত থেকে যানজট নিরসনে কাজ করছি জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন দুপুরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হরৌ দুপুরের পর থেকে আবারও যানজট সৃষ্টি হয়েছে। তবে দ্রুত যানজট নিরসনে আমরা হাইওয়ে পুলিশ আছি ।

থেকে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা