স্টাফ রিপোর্টারঃ
একঝাক তরুন, চোখে তাদের স্বপ্ন একটি সুন্দর সমাজ গঠনে ভুমিকা রাখা।এই বয়সে তরুন প্রজন্ম যখন পাবজি,ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত, তখন কেরানীগঞ্জের রক্ত যোদ্ধা এর সেচ্ছাসেবক দল নিজেদের নিয়োজিত করেছেন মানব সেবায়।বিনা স্বার্থে তারা দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে, এই শহর থেকে অন্য শহর পৌছে যায় অসুস্থ ব্যাক্তিকে লাল ভালোবাসা উপহার দিয়ে মোখে হাসি ফোটানোর জন্য।নিয়োমিত রক্তদানের পাশাপাশি এই সংগঠন এর সদস্যগন নানা রকম সেবামুলক কাজ করে থাকেন।সংগঠন এর প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম শফিক আমাদের জানান,আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই মহান কাজের সুযোগ করে দিয়েছেন। আমাদের সেচ্ছাসেবকগন দিনে,রাতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।এই রমজানে কিছুদিন পুর্বে আমরা অসহায় পরিবারের জন্য ইফতার ও সেহরির সামগ্রী বিতরন করেছি।এখন আমরা ঈদ বাজার বিতরণ করছি।যা গত ১৭/৩/২৬ তারিখ থেকে শুরু হয়েছে।এবং ঈদের আগের দিন পর্যন্ত চলমান থাকবে।আমাদের এই কাজে একমাত্র উদ্দেশ্য হচ্ছে, উচ্চবৃত্ত ব্যক্তিদের সহায়তায় কিছু গরিব অসহায় পরিবার যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে তার ব্যবস্থা করা।সামাজের ধনী ব্যাক্তিবর্গ যদি অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের জন্য সহায়তার হাত বাড়ান তাহলে আমাদের সমাজের নিম্নবিত্ত অসহায় মানুষের দুঃখ কিছুটা লাঘব হবে।তাই আসুন আমরা জাত,বর্ন,নির্বিশেষে সবাই অসহায় মানুষের জন্য কিছু কাজ করি।ভালো কাজে আমরা আছি আপনি আসুন অন্যকে আসার জন্য উৎসাহী করুন। এছাড়াও এই সংগঠন আরো নানাবিধ কার্যক্রম করে আসছে।যেমনঃ নিয়োমিত রক্ত দান
গরীব অসহায় রোগীর চিকিৎসার ব্যবস্থা করা, রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্প পরিচালনা করা। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা। সামাজিক কাজে অনুদান প্রদান, শিক্ষা সহায়ক সামগ্রী বিতরন সহ ইত্যাদি। স্থানীয়দের মতে, এই সংগঠন একটি সম্পুর্ণ অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন যারা বিনা স্বার্থে কাজ করে থাকে। আমরা যারা স্বচ্ছল আছি তারা যদি নিজ নিজ স্থান থেকে একটু সহযোগিতার হাত বাড়াই তাহলে এই সংগঠন একদিন মানবিক কাজের অনন্য উদাহরণ হবে।