সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সহকারী প্রধান শিক্ষক এমএ মতিন৷ প্রভাতী শাখার শিফট ইনচার্জ শিক্ষিকা পারভিন ফেরদৌসি, শিক্ষক মোঃ বেল্লাল হোসেন ও মাওলানা মোঃ জসিম উদ্দিনসহ স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা৷ মহান স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ নারী পুরুষ স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছে অসংখ্য মা বোনের সম্ভ্রমহানি হয়েছে বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি লাল সবুজের পতাকা৷ মহান স্বাধীনতা যুদ্ধে যারা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়৷ অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, মাওলানা মোঃ জসিম উদ্দিন সহ অন্যান্য শিক্ষকরা মহান স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে এবং স্কুলের অতীত ও বর্তমান নিয়ে স্মৃতিচারণ করেন৷ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন শুধু বইয়ের পাতার শিক্ষা গ্রহন করলেই হবেনা বাহ্যিক জ্ঞাণ অর্জন করতে হবে, বাবা মা, শিক্ষক ও বয়স্কদের সম্মান করতে হবে সমবয়সীদের ভালবাসা এবং ছোটের আদর স্নেহ ভালবাসায় সিক্ত করতে হবে৷ জ্ঞাণ অর্জনের কোন বয়স নেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা তাই শিক্ষার কোন শেষ নেই৷ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষা গ্রহন করে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে শিক্ষার্থীদের৷