শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে সফর, ১৪৪৮ হিজরি, দুপুর ২:১০

নারায়ণগঞ্জ – ৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সাথে সিদ্ধিরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক রাষ্টদূত গোলাম মসীহ্ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গত রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড তাজ মহল চাইনিজ রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে তিনি স্থানীয় সংবাদকর্মীরদের সাথে খোলামেলাভাবে কথা বলেন।
হাতপাখা প্রতীকের প্রার্থী সাবেক রাষ্টদূত গোলাম মসীহ্ মতবিনিময় সভায় বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে দিনের পক্ষে ও মানুষের পক্ষে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, আমার একটি পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার মধ্যে রয়েছে চাঁদাবাজি, মাদক, কিশোরগ্যাং, সরকারী দপ্তরে দূর্নীতি বন্ধ করবো, বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করবো, শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়ন, নারী ও শিশু নিরাপত্তা ও কল্যান নিশ্চিতকরণ, প্রবাসীদের জন্য থানায় প্রবাসী সহায়তা ডেস্ক স্থাপন ও তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, হয়রানি প্রতিরোধ এবং পরিবেশ ও যুবসমাজকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ধর্মীয় স¤প্রীতির ক্ষেত্রে সংখ্যালঘু স¤প্রদায়ের পূর্ণনিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিকদের শোষণ ও চাঁদাবাজিমুক্ত জীবন, নিরাপদ বাসস্থান, শিক্ষা ও কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা করার আশাবাদ ব্যক্ত করেন। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পার্ক ও লেক উন্নয়নে কাজ করবো। হিন্দুদের জন্যও লোকনাথ মন্দির, লাঙ্গলবন্দ মন্দিরের উন্নয়ন, পাঁচপীরের দরগা, সোনারগাঁয়ের পানামনগরীসহ অন্যান্য ঐতিহাসিক ও ধর্মীয় স্থানে পর্যটন উন্নয়ন করা এবং সৌদি আরব থেকে ১৫-২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনার সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, পরিবেশ নিয়েও কাজ করার ইচ্ছে আছে। আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি ও দূর্নীতি বন্ধ করণ নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করে গোলাম মসীহ বলেন, দিনের পক্ষে এবং ও মানুষের জন্য কাজ করতে চাই তাই আমাকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি নারায়ণগঞ্জ-৩ আসনবাসীর সেবায় নিয়োজিত থাকবো৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা