বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, সকাল ৭:১৪

সিদ্ধিরগঞ্জে সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামী নুর হোসেনের বড় ভাই নুর ছালাম গ্রেপ্তার

শিহাব শিমূল, সিদ্ধিরগঞ্জঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের বড় ভাই নূর ছালামকে (৬০) মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুইটি বৈষম্য বিরোধী হত্যাসহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক।গতকাল বুধবার নূর ছালামকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৩ নং ওয়ার্ডের নুরবাগ এলাকা থেকে ৮টি মামলার পলাতক ওই আসামি নূর ছালামকে পুলিশ গ্রেপ্তার করে।
উল্লেখ, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজহারভূক্ত আসামী নূর ছালাম ওরফ বোবা ডাকাত।
গ্রেপ্তারকৃত নূর ছালাম ওরফ বোবা ডাকাত সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের বড় ভাই এবং নাসিক সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র -২, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহ জালাল বাদলের বাবা নুর ছালাম। ক্ষমতার দাপটে এলাকায় ভূমিদস্যুতার ব্যাপক রামরাজত্ব কায়েম করেছিল। যার কারণে নুরছালাম এলাকায় বোবা ডাকাত হিসেবে হিসেবে ব্যাপক পরিচিত৷ নুরছালাম ওরফেবোবা ডাকাত গ্রেপ্তার হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে নাসিক ৩ নং ওয়ার্ডবাসীর মধ্যে খুশির আমেজ বিরাজ করছে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা