বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, সকাল ৭:১৪

সিদ্ধিরগঞ্জে কোটি টাকার নকল স্ট্যাম্প ও মেশিনপত্র জব্দ, গ্রেপ্তার -২

কামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানার সন্ধান পেয়েছে থানা পুলিশ। এসময় কয়েক কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ করা হয়েছে। এসময় কাজ করার সময় কারখানার দুইজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩ টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন পঁচা সাবান কারখানার সামনে এমদাদ হাজীর বাড়িতে গড়ে ওঠা বাড়ির মধ্যে কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারিক। গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ইনতাজমোল্লা ডাঙ্গী গ্রামের মো. আলমাছ খানের ছেলে মিণ্টু খান (৩৫) ও একই জেলার বোয়ালমারী থানার রূপশাত গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. মুন্না ইসলাম মিকাইল (২১)। কারখানার মালিক সবুজ মোতাহারে বাড়ি ফরিদপুর বলে জানাগেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক সমকালকে বলেন , মৌচাক এলাকায় এমদাদ হাজীর দ্বিতীয় তলা বাড়ির নিচ তলায় মো. সাইফুল ইসলামের ছেলে মো. সবুজ মোতাহার নামে এক ব্যক্তি একটি ছাপা কারখানা গড়ে তুলে। কারখানাটিতে নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করা হচ্ছে। গোপন সূত্রে প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে ৫০ ও ১০০ টাকা দামের নন জুডিশিয়াল এবং ৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত আনুমানিক কয়েক কোটি টাকা মূল্যের রেভিনিউ নকল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির কাগজ ও ষ্ট্যাম্প ছাপাখানার দুটি মেশিন জব্দ করা হয়। কারখানার কর্মরত দুইজন কর্মচারিকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানার মালিককে পাওয়া যায়নি তবে কারখানা মালিক ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন। বাড়ির মালিকপক্ষের কাউকে পাওযা যায়নি। স্থানীয় আবুল কালাম নামে এক ব্যক্তি বলেন ৬-৭ মাস পূর্বে কারখানাটি চালু হয়৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা