বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, সকাল ৭:১৪

মুখোশপড়া মীরজাফরদের বিএনপিতে ঠাঁই হবেনা – আজহারুল ইসলাম মান্নান

শাহজাহান জনিঃ

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, যেসব বিএনপির নেতাকর্মী দিনের বেলায় ধানের শীষ প্রতীক ও রাতের অন্ধকারে অন্য প্রার্থীদের পক্ষে কাজ করছেন তারা মুখোশপড়া মীরজাফর তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন সময় থাকতে সাবধান হয়ে যান না হলে আপনাদের পতন অনিবার্য। মনে রাখবেন ওইসব নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিক হতে পারে না।

তাদের পরিচয় একটাই, তারা মুখোশপড়া মীরজাফর। তাদের ঠাঁই বিএনপিতেও হবে না এবং সাধারণ মানুষ তাদেরকে ছুড়ে ফেলবে আস্তকুড়ের ঘরে৷ গতকাল শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য ভোটারদের কাছে দাবি জানান৷ ধানের শীষের সংসদ সদস্য পদ প্রার্থী আজহারুল ইসলাম মান্নান আরও বলেন ধানের শীষের বিজয় হলে এ দেশের নিপীড়িত মানুষের বিজয় হবে দেশে গণতন্ত্র ফিরে আসবে মানুঢের ভাগ্যের পরিবর্তন হবে। বিগত ১৭ বছর এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমরণ আন্দোলন-সংগ্রাম করে গেছেন৷ তাই দেশের উন্নয়নের স্বার্থে গনতন্ত্রের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিালী করার উদাত্ত আহবান জানান৷
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদলসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা