শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
১১ই রমজান, ১৪৪৭ হিজরি, রাত ৪:৩৪

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি নবগঠিত শিমরাইল শাখার সভা অনুষ্ঠিত

শাহজাহান জনিঃ
বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত শিমরাইল শাখার প্রাথমিক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে ট্রাক টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে। সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ ইয়াকুব রানার সভাপতিত্বে এবং নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম উজ্জল এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আমির হোসেন মান্নান,সহ-সভাপতি মোঃ সাজ্জাত, সহ-সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম, সহসভাপতি মোঃ মোখলেছুর রহমান, সহ সাধারন সম্পাদক যথাক্রমে মোঃ মতিন মিয়া, মোঃ মাহবুব হোসেন, ও মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর ইকবাল খোকন,সহ-সাংগঠনিক সম্পাদক হাসান খান, অর্থ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেনসহ অন্যান্য নেতবৃন্দ সভায় বক্তব্য রাখেন। সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ ইয়াকুব রানা বলেন, আমরা মালিক সমিতির সকলে মিলে এই টার্মিনালকে নতুন করে সাজাতে চাই। ট্রাক কাভার্ডভ্যান মালিক ও চালকদের আমরা আমাদের সাধ্যমত সেবা দেওয়ার চেষ্টা করবো। সংগঠনের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম উজ্জল বলেন, দীর্ঘদিন এই শাখার কমিটি ছিলনা, ট্রাক টার্মিনালে ছিল চরম বিশৃঙ্খলা। ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ও চালকদের কোন অভিভাবক ছিলনা, তারা কোন বিপদে পড়লে তাদের পাশে কেউ দাঁড়ায়নি। কিন্তু দীর্ঘদিন পর হলেও শিমরাইল শাখার মালিক সমিতির ২৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি থেকে। উজ্জল আরও বলেন আমরা গাড়ির মালিক তাই মালিকরা কখনোই কারো কাছ থেকে কোন প্রকার চাঁদা কখনোই নেয়না এ বিষয়টা অনেকেই জানেনা বা বুঝেনা কিংবা বুঝার চেষ্টাও করেনা। আমরা কেন্দ্রীয় কমিটির দির্দেশ মোতাবেক সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সকলকে নিয়ে এক সাথে কাজ করতে চাই এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। উজ্জল আরও বলেন এই টার্মিনালে কোন চাঁদাবাজের ঠাঁই নেই৷ অর্থ সম্পাদক আফাজ উদ্দিন বলেন, ট্রাক টার্মিনালে নানা সমস্যা রয়েছে ট্রাক চালকরা যাতে নির্বিঘ্নে টার্মিনালে আসা যাওয়া করতে পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে, তাদের বিপদে আপদে আমরা আমাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল খোকন বলেন সংগঠন চলবে কেন্দ্রীয় কমিটির গঠনতন্ত্র মোতাবেক , আমরা টার্মিনালকে বধুবেসে সাজাতে চাই। গত ২৪ ফেব্রুয়ারী বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি তেজগাও কেন্দ্রীয কমিটির সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার ও সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে সিদ্ধিরগঞ্জের শিমরাইল শাখা কমিটির অনুমোদন দেন। জিএম সুমনকে সভাপতি ও মোঃ সফিকুল ইসলাম উজ্জলকে সাধারন সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি তিনবছরের জন্য অনুমোদন করেন এবং তাদের সংগঠনের কার্যক্রমের ও অনুমতি প্রদান করা হয়। নব গঠিত বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার তিনজন উপদেষ্টা মন্ডলী রয়েছেন। উপদেষ্টা মন্ডলী হলেন খায়রুল ইসলাম সজিব, শফিকুল ইসলাম বাবু ভুঁইয়া ও মোঃ জাহাঙ্গীর আলম।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা