বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সকাল ১০:৩৬

মির্জাগঞ্জে আওয়ামীলীগ নেতা বাবুল মল্লিক গ্রেপ্তার

মির্জাগঞ্জ ( পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’ চলাকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল মল্লিক (৬২) গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুবিদখালী বন্দর বাজার এলাকার মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে মির্জাগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বাবুল মল্লিক আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মৃত আজাহার আলী মল্লিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) মো. ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত বাবুল মল্লিকের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। তিনি ২০২৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলার এজাহারভুক্ত আসামি এবং ২০২৪ সালের দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলার অন্যতম সন্দেহভাজন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২-এর আওতায় দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মঙ্গলবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা