সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
২০শে রমজান, ১৪৪৭ হিজরি, বিকাল ৪:৫২

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অফিসে সকাল ১১ টায়ও আসেন নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তারা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
রমজান মাস উপলক্ষে সরকারী অফিস সকাল ৯ টায় শুরু হওয়ার নিয়ম বেধে দিয়েছে সরকার৷ কিন্তু এ আদেশ অনেকেই মানছেন না৷ বৃহস্পতিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের অফিসে গিয়ে দেখাগেছে অফিস প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রহিম অফিসে আসেননি৷ উপবিভাগীয় প্রকৌশলীও সহকারী প্রকৌশলীদের কেউ অফিসে আসেননি৷ তবে তাদের পিওনরা সবাই অফিস কক্ষের তালা খুলে বসে আছেন৷ নির্বাহী প্রকৌশলীর অফিস সহকারী ( পিওন) আহম্মাদ আলী বলেন স্যার অফিসে আসেনি৷ নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রহিমকে ভিডিওকল দিলেও তিনি রিসিভ করেননি৷ উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আহসান উল্ল্যাহ মজুমদার সকাল ১০ টা৪৯ মিনিটে ভিডিও কলে নিশ্চিত করেছেন তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এসেছেন নারায়ণগঞ্জ সওজের কাজে৷ এছাড়া ভিটিকান্দি সড়ক উপবিভাগ এর উপবিভাগীয় প্রকৌশলী আলরাজী লিয়নসহ সহকারী প্রকৌশলীরা কেউ অফিসে আসেননি৷ তবে তাদের অফিস সহকারীদের একটাই ডায়ালগ স্যারেরা সাইটে আছেন৷ অফিসের বড় বাবু নামে পরিচিত কার্যসহকারী ফরিদ উদ্দিন আহমেদ অফিসে এসেছেন নির্ধারিত সময়ের১ ঘন্টা ১২ মিনিট পরে সকাল ১০ ১২ মিনিটে৷ সরকারী পরিপত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে সকাল ৯ টায় অফিসে কর্মকর্তারা প্রবেশ করবেন এবং ৯ টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসিয়াল কাজ কর্ম করবেন৷
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরকে এ বিষয়ে জানালে তিনি বলেন এরা সবাই হয়তো ঢাকায় থাকেন, সরকারী প্রতিটি দপ্তরে অফিসের নতুন সময় সূচির চিঠি দেওয়া হয়েছে, কেন তারা অফিসে উপস্থিত নেই বিষয়টি দেখবো বলে জানান৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা