সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
২০শে রমজান, ১৪৪৭ হিজরি, বিকাল ৪:৫২

পদ্মা ও মেঘনা অয়েল ডিপো থেকে জ্বালানী তেল ৫০ ও ২০ শতাংশ সরবরা কমিয়ে দেওয়া হয়েছে, দীর্ঘ জট

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপো থেকে জ্বালানী তেল সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে৷ একদিকে তেল সরবরাহ কম দেওয়া এবং সময় ক্ষেপন করে তেলসরবরাহ করাতে শত শত ট্যাংকলরীর দীর্ঘ লাইন পড়ে যায়৷ পদ্মা ও মেঘনা অয়েল ডিপোর প্রায় ২ কিলোমিটার রাস্তা ছাড়িয়ে তেলের জন্য অপেক্ষামান ট্যাংকলরী নারায়ণগঞ্জ – শিমরাইল সড়কে ছড়িয়ে পড়ে৷ দুপুরের পর ডিপো দুটি থেকে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যুদ্ধের কারণে জ্বালানী তেলের সংকট হতে পারে এই গুজবের কারণে ট্যাংললরীতে তেলের চাহিদাও ব্যাপকভাবে বেড়েগেছে৷ এদিকে বৃহস্পতিবার ডিপো দুটি থেকে তেলেরসরবরাহ পেট্রোল পাম্পের জন্য ২০ শতাংশ এবং এজেন্টদের ৫০ শতাংশ তেল সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে৷ পদ্মা অয়েল ডিপোর ব্যবস্থাপক আমিনুল হক এবং মেঘনা অয়েল ডিপোর ব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান তেল সরবরাহ কম দেওয়ার সত্যতা স্বূকার করে বলেন সরকারী নির্দেশনা রয়েছে৷ তবে তেলের কোন সংকট নেই বলেও ওই কর্মকর্তারা জানিয়েছেন৷ মেঘনা অয়েল ডিপোর ব্যবস্থাপক মাহবুবুর রহমান আরও বলেন আমাদের ইনেসফেকশন চলায় জ্বালানীতেল সরবরাহ করতে কিছুটা লেট হয়েছে৷ এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা ২ টা ৩০ মিনিট পর্যন্ত ট্যাংকলরীর দীর্ঘ জট ছিল চোখে পড়ার মতো৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা