শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
১০ই সফর, ১৪৪৮ হিজরি, রাত ৩:০৬
বিতর্কের মুখে আরএএফ কর্মকর্তা সোনিয়া সেহরাওয়াতের ইনস্টাগ্রাম পোস্ট

বিতর্কের মুখে আরএএফ কর্মকর্তা সোনিয়া সেহরাওয়াতের ইনস্টাগ্রাম পোস্ট

ভারতের কেন্দ্রীয় বিশেষায়িত বাহিনী ‘র‍্যাপিড অ্যাকশন ফোর্সের’ (আরএএফ) কর্মকর্তা সোনিয়া সেহরাওয়াত বর্তমানে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। হরিয়ানার এই কর্মকর্তার ইনস্টাগ্রামে অনুসারী ৬ লাখের বেশি।

সোনিয়া সম্প্রতি ‘জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষার’ (নিট) প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের দল ‘কাকরোচ জনতা পার্টি’কে কটাক্ষ করে একটি পোস্ট করেন। এই পোস্টের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

গত সোমবার দিল্লিতে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পদযাত্রা শুরু করেন। আন্দোলন চলাকালে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সোনিয়া আন্দোলনের সময় ইনস্টাগ্রামে একটি মরা তেলাপোকার ছবি দিয়ে লেখেন, ‘নিজেরা ঠিক হতে পারে না, অথচ দেশ ঠিক করতে এসেছে!’

পোস্টটি মুছে ফেললেও এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কাকরোচ জনতা পার্টি এক্সে (সাবেক টুইটার) লিখেছে, ‘এই আরএএফ কর্মকর্তা আসলে শান্তিকামী আন্দোলনকারীদের তেলাপোকা ভাবেন।’ সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী, কর্মকর্তাদের এমন আচরণ থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে।

সোনিয়া এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, আন্দোলনে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ঢুকে পড়েছিল এবং তাদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘আমার হাত ভেঙেছে, আমি আন্দোলনকারী নারীদের বাঁচাতে গিয়ে আহত হয়েছি।’ সূত্র-এনডিটিভি

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা