বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:১৬

সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা ডিপোতে অগ্নিকাণ্ডে আহত-৭

গোদনাইল পদ্মা অয়েল কোম্পানির ডিপো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নিভাতে গিয়ে সাতজন আহত হয়েছে। আহতরা হলেন, সময় ডিপোর ইনচার্জ শাজাহান কবিরসহ (৫০), ডিপোর মিস্ত্রি শফি (৬০, সিরাজ মিস্ত্রী, মহিউদ্দিন মিস্ত্রি (৬০), মোজাম্মেল হক (৫৫), গোলাপ হোসেন (৩৫) ও নাজমুল হক (৩০)।মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জে গোদনাইল পদ্মা অয়েল কোম্পানির ডিপোর একটি পাম্প মেশিন রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অগ্নিকান্ডের ঘটনায় ১০/১২ টি অকটেন, ডিজেলের পাম্পিং মটর ও ইলেকক্ট্রিক তারগুলো পুড়ে গেছে বলে জানা গেছে । এ বিষয়ে সিদ্ধিগঞ্জ থানার অফিসার ইনচার (ওসি) গোলাম মোস্তফা জানান, পদ্মা অয়েল ডিপোর পাম্প মেশিন আউটপুট লাইনের বিদ্যুৎ এর সুইচ বোর্ড এ শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। পদ্মা অয়েল ডিপো কোম্পানির ইনচার্জ শাহজাহান কবিরের সাথে কথা হলে এ বিষয়ে তিনি কোন বক্তব্য দিতে রাজি হন নি। আদমজী ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, সকাল ৯ টা ৫ মিনিটের সময় অগ্নিকান্ডের খবর পেয়ে আদমজী ইপিজেড ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময় পদ্মা অয়েল ডিপোর কর্মকর্তা-কর্মচারীসহ কয়েকজন আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আগুনে সামান্য আহত হয়েছেন কয়েকজন তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা