বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৬ই শাবান, ১৪৪৭ হিজরি, সকাল ৭:১৫

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবারও এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বরে) দুপু‌রে আটককৃত ব্যক্তি নিজেকে আব্দুল আজিজ হিসেবে পরিচয় দিলেও তদন্তে দেখা গেছে, তিনি বাংলাদেশের নাগরিক নন। রোহিঙ্গা ডাটাবেজ যাচাইতে তার আসল নাম আজিজ খান এবং বাবার নাম সালামত খান হিসেবে শনাক্ত হয়েছে। তাকে ফতুল্লা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি মুন্সিগঞ্জের জাতীয়পত্রের পরিচয়ে এবং সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার বাসিন্দা হিসেবে পাসপোর্ট আবেদন ফরম পূরণ করেছিলেন। এছাড়া নিজেকে হাফেজ হিসেবে পরিচয় দিয়েছেন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি টাকা দিয়ে জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে পাসপোর্ট করার উদ্দেশ্যে অফিসে এসেছিলেন।
এ বিষ‌য়ে পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমদ ব‌লেন, “আমরা পাসপোর্ট অফিসে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি৷ রোহিঙ্গা বিষয় নিয়ে আমাদের নীতি জিরো টলারেন্স। গত ছয় মাসে এখানে পাঁচ জন রোহিঙ্গা নারী ও একজন পুরুষ রোহিঙ্গাকে আটক করা হয়েছে, যারা বিভিন্ন জেলার জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ জাল করেছে। প্রতিটি ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা। আমরা শুধু পাসপোর্ট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করছি না, পাশাপাশি রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধেও সক্রিয়ভাবে পদক্ষেপ নিচ্ছি। জালিয়াতির মাধ্যমে কেউ যাতে পাসপোর্ট করতে না পারে সি বিষয়ে আমরা সতর্ক রয়েছি বলে জানিয়েছেন পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা