মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ২:৪০

সিদ্ধিরগঞ্জের সন্ত্রাসী ও ডাকাত সর্দার ২০ মামলার আসামী সাহেব আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার সাহেব আলীকে(৩৮) সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানিক দল। তার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জের আদমজীনগর র‍্যাব-১১ এর অধিনায়ক লেঃ কঃ এইচএম সাজ্জাদ হোসেন। এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, সাহেব আলী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটিগ্রামের একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত৷ একটি গোপন অভিযানে গত বুধবার ( ১৫ অক্টোবর) সকালে
তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৫ অক্টোবর গাজীপুরের গাছা থানার চান্দুরা থেকে সাহেব আলীর স্ত্রী ও ছেলেসহ চার সহযোগীকে গ্রেফতার করে র‍্যাব-১১। তাদের কাছ থেকে খেলনা পিস্তল, শাবল, এনআইডি কার্ড ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো সাহেব আলীর স্ত্রী কল্পনা বেগম (২৯), তার ছেলে সজীব (১৯), সাহেব আলীর শ্যালক শামীম মিয়া (২৬), সহযোগী মৃত বাচ্চু মিয়ার ছেলে হাফিজ শেখ (২৩), আব্দুল মজিদের ছেলে আমিনুল ইসলাম (৩৪) ও মৃত হাশেমের ছেলে মো. আকবর (২০)। আটকরা প্রত্যেকে সাহেব আলীর অপরাধ জগতের সক্রিয় সহযোগী। আমাদের সদস্যদের ওপর হামলার ঘটনায় তারা জড়িত।
গত ৩০ সেপ্টেম্বর রাতে ডাকাত সর্দার সাহেব আলীকে গ্রেপ্তার করতে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় সাদা পোশাকে অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি টিম। অভিযানে ২০টির বেশি মামলার আসামি সাহেব আলীকে গ্রেপ্তার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়৷ এ সময় তার সহযোগীরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে সাহেব আলীকে ছিনিয়ে নেয় তার সহযোগী সন্ত্রাসীরা৷ ওইদিন সন্ত্রাসীদের হামলায় র‍্যাব সদস্যসহ চারজন আহত হয়। এদিকে সন্ত্রাসী ও ডাকাত সর্দার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সিদ্ধিরগঞ্জবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা