রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি, সকাল ৭:১৩

মির্জাগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে বিএনপি নেতা

মির্জাগঞ্জ প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে মো. শামসুল হক নামের এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। (২৯ জুলাই) মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ওই সাংবাদিককে হত্যা করার হুমকি দেওয়া হয়৷
এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মির্জাগঞ্জ থানায় ঘটনার বর্ণনা দিয়ে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছেন৷ শামসুল হক দৈনিক আমার দেশ পত্রিকার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি। জিডির বিষয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় মির্জাগঞ্জের সেনাক্যাম্পেও লিখিত অভিযোগ দিয়েছেন শামসুল হক। অভিযোগে উল্লেখ করা হয় তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের জন্য যান গত মঙ্গলবার৷ উপজেলা পরিষদের ফটকের সামনে পৌঁছাতেই কামরুজ্জামান জুয়েলসহ আরও দুজন শামসুল হকের মোটরসাইকেলের গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।উপজেলায় এলে শামসুল হকের হাত-পা ভেঙে দেওয়ারও হুমকিও দেওয়া হয়। প্রায় ৩০ মিনিট তাঁকে উপজেলা পরিষদের ফটকের সামনে আটকে রাখা হয়। এসব নিয়ে কোনো অভিযোগ করলে তাঁকে হত্যার ভয় দেখিয়ে ওই তিনজন চলে যান।অভিযোগের বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামরুজ্জামান জুয়েলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাংবাদিক শামসুল হককে হুমকি দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না। তাই কোনো কথা বলতে তিনি আগ্রহী নন। বিষয়টি নজরে আনা হলে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান (টোটন) বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগী যদি আমাদের কাছে অভিযোগ দেয়, সে ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে তাঁর (কামরুজ্জামান জুয়েল) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা