শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১০:২৮

যুবলীগ নেতা হান্নান প্রধানের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা দোয়া মিলাদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নাসিক ৬ নং ওয়ার্ডে বুধবার বাদ মাগরিব জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, দোয়া মিলাদ ও কেককেটে দিবসটি উদযাপন করা হয়েছে। যুবলীগ নেতা হান্নান প্রধানের উদ্যোগে অনুষ্ঠিত নাসিক ৬ নং ওয়ার্ডের বালুর মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ এর আহবায়ক নাসিক প্যানেল মেয়র২ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা হান্নান প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মিডিয়াকর্মী জিএম মাসুদ ঢালী, ফরিদ উদ্দিন আহমেদ,আল মামুনুর রশিদ, হাজী মানিক মাষ্টার, হাজী মোঃ শরীফ হোসেন, আশ্রাফ উদ্দিন,ও আতিকুর রহমান বাবুসহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ ্এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলোয়াত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নেতৃবৃন্দ জাতিরজনক বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল শেষে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কেটে এবং আতশবাজি ফাটিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা