সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
আলোচিত ৭ খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামী নুর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত অস্ত্র ও মাদক মামলায় ২ পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ মার্চ ২০২১ তারিখ নারায়ণগঞ্জ অতিরিক্তি জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এ মামলার পরবর্তী তারখ আগামী ২৭ মে যুক্তিতর্ক শুনানী হবে। এই মামলার অন্যান্য আসামীরা হলেন, নুর হোসেনের ভাই নুর উদ্দিন, ভাতিজা শাহজালাল বাদল, আলী মোহাম্মাদ, ও জামাল। এ সময়ে তারাও আদালতে উপস্থিত ছিলেন। অপরদিকে একই দিন হাজিরা দেন দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় নুর হোসেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মাদ আনিসুর রহমানের আদালতে। মামলার সেশন ০২/১১ নারায়ণগঞ্জ সদর থানার মামলা নং ৩৮(১১)২। ডিবি ও গোয়েন্দা পুলিশের কড়া নজরদারিত্বে গাজীপুরের কাশিমপুরের কারাগার থেকে পুলিশ নারায়ণগঞ্জ আদালতে উপস্থিত করা হয় নুর হোসেনকে এবং সাক্ষ্য গ্রহণ শেষে একই কায়দায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়। ২০১৪ সালে ৭ খুনের পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নুর হোসেনের বিরুদ্দে বিশেষ ট্রাইবুনালে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তকারী কর্মকর্ত উপপরিদর্শক নজরুল ইসলাম আদালতে সাক্ষ্য দিয়েছেন। ২০১৫ সালে দায়ের করা মাদক মামলার সাক্ষ্য দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা সাখাওয়াত হোসেন।