বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, বিকাল ৪:১০

নাসিক ৩ নং ওয়ার্ডে নুরবাগ সমাজকল্যান কমিটির উদ্যোগে বর্ষপূতি পালন ও তোরণ উদ্ভোধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৩ নং ওয়ার্ডের নুরবাগ সমাজকল্যান কমিটির উদ্যোগে ১ম বর্ষপূতি পালন ও তোরণ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ৩ নং ওয়ার্ডের নুরবাগ মসজিদ সংলগ্ন অফিসের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বর্ষপূতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরবাগ সমাজকল্যান কমিটির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহজাহান খান, আবু তাহের, শহিদুল আলম, জিয়াউল হক, হারুন অর রশিদ, ৩ নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুজাফর টিপু, ৩ নং বিট পুলিশিং এর ইনচার্জ এসআই ফরিদ উদ্দিন, এ এসআই মোঃ আব্দুর রহিম পিপিএম, নুরবাগ সমাজকল্যান কমিটির সাধারন সম্পাদক অলিউল­্যাহ খোকন,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাসির উদ্দিন, অর্থ সম্পাদক আকবর হোসেন, যুগ্ন সম্পাদক আব্দুল­াহ আল নোমান, প্রফেসর কামরুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অনুষ্ঠানের শুরুতে নুরবাগ সমাজকল্যান কমিটির তোরণ উদ্ভোধন করেন ফিতা কেটে। পরে অনুষ্ঠানে প্রধান অতিথি ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, সমাজের কল্যানে নুরবাগ সমাজকল্যান কটির নেতৃবৃন্দ কাজ করবেন, মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি প্রতিরোধসহ নানা ধরনের অপরাধ প্রবনতা বন্ধে এ সংগঠন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমাজের বালৈার জন্য কাজ করবে। তিনি আরও বলেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে আমি আপনাদের পাশে আছি , কাউন্সিলর না থাকলেও আমি আপনাদের পাশেই থেকে আমার সাধ্যমত সহযোগিতা সব সময় করবো, কাউন্সিলর বাদল আরও বলেন, আপনাদের দোয়া ও ভালবাসার কারণে আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করে দুবার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করেছেন, আমি আজীবন আপনাদের সেবা করে যেতে চাই সে জন্য আপনাদের দোয়া ও ভালবাসা চাই। বিট পুলিশিং কর্মকর্তা এসআই ফরিদ উদ্দন ও এএসআই মোঃ আব্দুর রহিম বলেন, ৩ নং ওয়ার্ডে কোন প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজ , ইভটিজারও মাদক ব্যবসায়ীদের ঠাঁই হবেনা, এ জন্য পুলিশকে সহযেগিতা করার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা