শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৫শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১০:৩০

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ডাচবাংলামোড়ে ট্রাক, কাভার্ডভ্যান ও মাইক্রেবাসের থ্রী মুখী সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মোঃ রেজাউল (৪৫)। তার পিতার নাম মৃত আব্দুল আজিজ, নরসিংদীর মাধবধীতে তার বাড়ি বলে জানাগেছে। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। ঘটনায় ৬ টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘক্ষণ সড়কের লাশটি পড়ে থাকায় মহাসড়কে চট্রগ্রামগামী যানবাহন চলাচল বন্ধ থাকে। শিমরাইলমোড়ে কতর্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আব্দুল করিম ও এটিএসআই বাহার ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে ডেকে এনে লাশটি উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত গাড়ি মহাসড়ক থেকে সরিয়ে দিলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোখলেসুর রহমান জানান, নিহতের পরিবার পরিজন এসে মামলা না করার শর্তে লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তি সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় রাজমিস্ত্রির কাজ করতো বলে জানাগেছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা