বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, সন্ধ্যা ৬:০০

সিদ্ধিরগঞ্জে কুরিয়ার সার্ভিসে ডকাতি, নৈশপ্রহরীকে হত্য

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে পাইনাদি এলাকায় ডরিক মাদানী টাওয়ার নাম এক মার্কেটের একটি কুরিয়ার সাভিৃসের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা মার্কেটের নৈশ প্রহরী মিলন মিয়ার হাত পা বেঁধে এবং শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতি কার্য চলায়। এসময় ডাকাতরা সিদ্দিকুর রহমান নামে অপর এক নৈশ্য প্রহরীকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে ডাকাতদল নৈশ্য প্রহরীদের হাত, পা, বেধে মার্কেটের ইউএসবি কুরিয়ার সার্ভিসে রক্ষিত ডিডিআর বক্স ও সিসিটিভি ভেঙ্গে ১৫০টি ব্যাটারী, ওভেনসহ লাখ টাকার মালপত্র লুটে নেয়বলে অেিভযোগ রয়েছে। আহত সিদ্দিকুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) ভোররাতের দিকে মধ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী ডরিক মাদানী টাওয়ারে এ ঘটনাটি ঘটে।নিহত মিলন মিয়ার (৫৫) পিতার নাম মৃত সালামত উল্ল্যাহ। সে নাসিক সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের মাদানীনগর এলাকার মাওলানা হানিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। খবর পেয়ে পুলিশ গিয়ে নৈশ্য প্রহরী মিলন মিয়ার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।ঘটনার পর র‌্যাব, পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।‘ইউএসবি’ কুরিয়ার সার্ভিস চিটাগাংরোড শাখার দায়িত্বরত কর্মকর্তা কোরবান আলী জানান, শুক্রবার ভোররাতের যে কোন সময়ে কয়েকজন অজ্ঞাত ডাকাত ডরিক মাদানী টাওয়ারে হানা দেয়। প্রথমে ডাকাতরা নৈশ্য প্রহরী মিলন মিয়াকে হত্যা করে ও সিদ্দিকুর রহমানকে হাত, পা, বেঁধে প্রহার করে মার্কেটের ভেতরে গল্লির মধ্যে ফেলে রাখে।পরে কুরিয়ার সার্ভিসের শাখায় রক্ষিত ১৫০টি ইজিবাইকের ব্যাটারী, ১টি ওভেন ও ১ টি ফ্রিজসহ ১৫/১৬ লাখ টাকার মালপত্র লুট করে একটি পিকআপে করে নিয়ে চলে যায়।এছাড়াও এশিয়া মটরস নামে পাশের একটি ব্যাটারী চালিত ইজিবাইকের দোকান থেকেও ৮টি ব্যাটারী ও ১৫টি চার্জার নিয়ে যায় বলে দোকান মালিক মিন্টু মিয়া জানান।এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান (পিপিএম) জানান, ডরিক মাদানী টাওয়ারের নিচ তলায় পিকআপে কিছু লোকজন এসে মিলন মিয়া নামে নৈশ্য প্রহরী হাত, পাঁ বেধে মারধর ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে কুরিয়ার সার্ভিসের দোকানে তালা কেটে মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা