মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৮শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ২:৫৫

সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, মদনপুরে ৪৯ কেজিগাঁজাসহ আটক ২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের হাতে ডাকাত দলের সক্রিয় ৪ সদস্য গ্রেপ্তার হয়েছে। ঘঁনাটি ঘটেছে গত শনিবার (২৪ এপ্রিল২০২১) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় কাঁচপুর ব্রীজ এলাকায়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হচ্ছে, মোঃ আনোয়ার হোসেন (৩২), মোঃ মনির হোসেন (৩৫) মোঃ রওশন আলী (৩৫) ও মোঃ আক্তার হোসেন (৩০)। এ সময় তাওেদর কাছ থেকে ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু, ১টি রামদা ও ১টি ছোড়া উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকলের বাড়ি সিদ্ধিরগঞ্জে। র‌্যাব জানায়, ধৃত ডাকাতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত চক্র বড় বড় দোকান টার্গেট করে অতর্কিত ভাবে হামলা করে এবং অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে দোকান লুট করে মুহুর্তের মধ্যে পালিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকায় তাদের অপরাপর সহযোগীদের নিয়ে দোকানে ও চলন্ত গাড়িতে ডাকাতি করে আসছে। বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া এই রকম বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির সঙ্গে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা জড়িত ছিল মর্মে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে বলে র‌্যাব ১১ এর এক প্রেসবিজ্ঞবিজ্ঞতিতে জানানো হয়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।অরদিকে র‌্যাব মদনপুর থেকে ৪৯ কেজি গাঁজাসহ সোহরাব ও মাহবুব সামে ২ মাদক ব্যবসায়ীতে গেস্খপ্তার করা হয় এবং এ সময়ে মাদক বহনের অভিযোগে এশটি চ্রাক জব্দ করা হয়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা