মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৮শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ২:৫৯

সিদ্ধিরগঞ্জে সাংবাদিক অনিকের মৃত্যু সাংবাদিকদের মাঝে গভীর শোকের ছায়া

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ভারতীয় ত্রিপুরা রাজ্যের আজকের ফরিয়াদ পত্রিকার ঢাকা প্রতিনিধি ও দৈনিক আমাদের অর্থনীতি ও দৈনিক আমাদের সময়. কম এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মঞ্জুর আহদে অনিক (৩৬) হার্টএ্যাটাক করে না ফেরার দেশে চলে গেছেন। গত শুক্রবার রাত ১১ টায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন অনিক। তাকে নারায়ণগঞ্জ ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলেও কতর্ব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে অনিক স্ত্রী, ও ছোট ছোট ২ টি ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। ৮ মে ২০২১ শনিবার সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি ভোকেশনাল ইনষ্টিটিউট মাঠে অনিকের লাশের জানাযা নামাজ শেষে পাঠানটুলি পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের সকল রাজনীতিবিদ ও সংবাদকর্মীরা অনিকের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। সেই সাথে ভোরের আলো প্রতিদিন পরিবার অনিকের মৃত্যুতে গবীর শোক জানিয়েছেন।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা