বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৮:২৬

ঈদকে সামনে রেখে কাঁচপুর হাইওয়ে পুলিশ মহাসড়কে কঠোর একাধিক চেকপোষ্ট নিশ্চিদ্র নিরাপত্তাবলয়

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর রিজিয়ন পুলিশের আওতাধীন কাঁচপুর হাইওয়ে পুলিশ মহাসড়কে আরও কঠোর হয়েছে। বিভিন্ন পয়েন্টে ১০ টি চেকপোষ্ট বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্তি ফোর্স। মহাসড়কে কোন প্রকার দূরপাল­ার গনপরিবহন না চললেও জেলা ভিত্তিক গনপরিবহন গত ৬ মে থেকে চলছে। এছাড়া পন্যবাহীট্রাক লরী, পিকাপ, প্রাইভেট গাড়ি চলছে। দিন যতই ঘনিয়ে আসছে মহাসড়কে যানবাহনের চাপ ততোই বৃদ্ধি পাচ্ছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ৯০ কিলোমিটার মহাসড়কে যানজট নিরসন ও পন্যবাহী গাড়িতে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এর সঠিক দিক নির্দেশনা ও তদারকিতে যথেষ্ট নিরাপত্তা বলয় তৈরি হয়েছে বলে বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকরা জানিয়েছেন। মহাসড়কে কোন সমস্যা হচ্ছে কিনা? পুলিশ চেপোষ্টে ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা প্রতিদিনই একাধিকবার ওসি মোঃ মনিরুজ্জামান মহাসড়কের চেকপোষ্ট গুলোতে চলে যান। অসঙ্গতিপূর্ণ কোন যানবাহন মহাসড়কে পেলে সেগুলোর বিরুদ্ধে মামলা দিচ্ছেন। এর পরও ঈদ ঘর মুখো মানুষ ছুটছে যে যার মতো করে। সরকারী নির্দেশনা চলমান লকডাউন শতভাগ পালন করা হচ্ছে ৯০ কিলোমিটার মহাসড়কে। ৯ মে ২০২১ তারিখ সকাল ১০ টায় ঢাকা সিলেট মহাসড়কের তারাব, বরাব, ও বরাপা এলাকায় গিয়ে দেখা যায় ঘন্টার পর ঘন্টা যানজট লেগে আছে, রোজার মধ্যে পুলিশ হাত গুটিয়ে বসে থাকেনি যানজট নিরসনে কাজ করার কারণে বেলা ২ টার দিকে যানজট অনেকাংশে কমে আসে। এই অংশে প্রতিদিনই যানজট সৃষ্টি হচ্ছে বলে জানালেন স্থানীয়রা। একাধিক পরিবহন মালিক ও শ্রমিকরা জানায়, কাঁচপুর হাইওয়ে পুলিশ মহাসড়কে সতর্ক অবস্থানে রয়েছে এবার। কাঁচপুর হাইওয়ে পুলিশের সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, হাইওয়ের অতিরিক্তি আইজিপি মলি­ক ফকরুল ইসলাম বিপিএম, পিএিম স্যার এবং গাজীপুর রিজিয়ন পুলিশের পুলিশ সুপার আলী আহমেদ স্যারের সার্বক্ষণিক মনিটরিং ও দিক নির্দেশনায় আমরা হাইওয়েতে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছি। ওসি মনিরুজ্জামান আরও জানান, গত মাসে মহাসড়কে ৫৪১ টি বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১৬ লক্ষাধিক টাকা। খোঁজ নিয়ে জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ বিভাগে ১০-১৪ জন টিআই, ১৫ জনেরও বেশী সার্জেন্ট এবং১০-১২ জন টিএসআই সবাই মিলে মাত্র ২৫০ টি মামলা দায়ের করেছেন বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে।ওসি মনিরুজ্জামান বলেন, মহাসড়কে কাঁচপুর হাইওয়ে পুলিশ পালাক্রমে টহলে রয়েছে। সরকার ঘোষিত নিষিদ্ধ কোন যানবাহন মহাসড়কে চলতে দিচ্ছিনা, হুট করে যদি থ্রী হুইলার যানবাহন মহাসড়কে উঠেও যায় আমরা সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি কাউকে ছাড় দিচ্ছিনা।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা