সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ২:৪৪

সিদ্ধিরগঞ্জের পাইনাদিতে রিকশা তুলে নিয়ে এক নারীকে ধর্ষণ

নুরজাহান ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
দেবরের সাথে রিকশাযোগে বাসা থেকে মার্কেটে যাওয়ার পথে রিকশা থেকে এক নারীকে ভয়ভীতি দেখিয়ে তুলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করার অভিযোগে লম্পট রিকশা চালক রবিউলকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২১জুন ২০২১) রাত সাড়ে ৮ টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়া এলাকায় সুলতানের মোড়ের জনৈক হালিমের নির্মাণাধিন ৫ তলা বাড়ির ছাদে। অভিযোগে জানাগেছে, ওই নারী তার দেবরের সাথে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে রবিউলের রিকশায় উঠে মার্কেট করার জন্য চিটাগাংরোডের ডাচবাংলামোড়ে আসেন। এ সময় রিকশা চালক রবিউল তাদেরকে জানায়, দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে তা তিনি মোবাইলে রেকর্ড করেছেন এই কথা বলে তাদেরকে পাইনাদি মধ্যপাড়া সুলতানের মোড়ে জিয়াউর রহমানের রিকশার গ্যারেজে নিয়ে যায়। সেখানে নারীরর দেবরকে আটক করে রেখে নারীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী হালিমের নির্মাণাধীণ ৫ তলা বাড়ির ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ণণ করে রবিউল পালিয়ে যায়। এ খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ধর্ষণকারী রবিউল(৩৮) পিতা আঃ রহিমকে গ্রেপ—ার করতে সক্ষম হয়। রবিউলের গ্রামের বাড়ি কেল্লাবন(হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন) থানা- কোতোয়ালী, জেলা- রংপুর। বর্তমানে সে – সিদ্ধিরগঞ্জের পাইনাদি মধ্যপাড়া সিরাজুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার মামলা হয়েছে।( মামলা নং-৩১ তাং-২১-০৬-২০২১ )

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা