বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৮:৩৪

ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে ৪ পরিবহন চাঁদাবাজ গ্রেপ্তার

মোঃ তাজুল ইসলামঃ
গতকাল বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মহাসড়কে পরিবহনে চাঁদাবাজিকালে ৪ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১ এর একটি দল। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ আরিফ হোসেন (২৫), মোঃ পারভেজ (২২), মোঃ সোহেল রানা (৩২) এবং মোঃ হাসান তারেক @ হাসান (৪৩)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২,৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে বলে জানাগেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি সক্রিয় চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি দৈনিক ৫০/- থেকে ১০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে অভিযান পরিচালনা করে যাত্রীবাহী প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ২,৫৫০টাকা উদ্ধারসহ উ চাঁদাবাজ চক্রের সক্রিয় ৪ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা