বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৮:৩৪

হিরাঝিলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোক্তার হোসেন সরকারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জের সুনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোঃ মোক্তার হোসেন সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে।কুচক্রীমহলকে অবৈধভাবে ফুটপাতে বসতে না দেওয়ায় আলহাজ্ব মোক্তার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে তার মান সন্মান ক্ষুন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে বলে আলহাজ মোক্তার হোসেন সরকার অভিযোগ করেন । জানা যায়, মোক্তার হোসেন সরকার হীরাঝিল আবাসিক এলাকার একজন বাসিন্দা এবং হিরাঝিল সমাজ কল্যান সমিতির যুগ্ন সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেবামূলক কর্মকান্ড এবং নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে তিনি ব্যস্ত থাকেন। চিটাগাংরোড হাজী আহসান উল্যাহ সুপার মার্কেটে দীর্ঘ কয়েক যুগ ধরে তিনি পাইকারী চাউলের আড়ৎতের ব্যবসা করে যাচ্ছেন। প্রতিষ্ঠিত এ ব্যবসায়ীর বিরুদ্ধে কখনো কোন ধরনের অনৈতিক কর্মকান্ডের নজির পাওয়া যায়নি বলে জানালেন হিরাঝিলবাসিরা। হীরাঝিল এলাকায় ১ নং গলি জনসাধারন চলাচলের রাস্তায় ফুটপাত বসিয়ে কিছু ছিচঁকে চাঁদাবাজ চাঁদা আদায় করতো। ফুটপাত বসানোর কারনে মানুষের চলাচলের বিভিন্ন সমস্যা হতো। তাই মোক্তার হোসেন হীরাঝিল আবাসিক এলাকায় জনসাধারনের চলাচলের রাস্তার উপর থেকে ফুটপাত গুলো উঠিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজরা চাঁদাবাজি করতে না পেরে সুনামধন্য ব্যবসায়ী মোঃ মোক্তার হোসেনের বিরুদ্ধে মিথ্যা একটি প্রতিবেদন প্রকাশ করিয়েছে বলৈ মোক্তার হোসেন জানান। যা মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করে মোঃ মোক্তার হোসেন। ১ নং গলিসহ আশেপাশের দোকানিরা বলেন, মোক্তার হোসেন চিটাগাংরোডের একজন প্রতিষ্ঠিত ও সুনামধন্য ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তিনি সুনামের সাথে ব্যবসা করছেন। তার মানক্ষুন্ন করার জন্যই এ মিথ্য অপপ্রচার বলে আমরা মনে করি। একদল চাঁদাবাজ নিজেদের উদ্দেশ্য হাসিল করতে না পেরে ক্ষোভে এমন অপপ্রচার চালাচ্ছে বলে জানান দোকানদাররা। আলহাজ্ব মোঃ মোক্তার হোসেন বলেন, আমি দীর্ঘদিন যাবৎ সততা এবং সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছি। কোন ধরনের দুর্নীতি কিংবা অপরাধ মূলক কর্মকান্ডের সাথে আমি কোন ভাবেই জড়িত নই বরং হীরাঝিল আবাসিক এলাকার ১ নং গলিতে অবৈধ ভাবে হকার বসার বিরোধীতা করে আসছি এবং হকারদের কাছ থেকে যারা চাঁদা আদায় করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। এর ফলে একটি স্বার্থবাজ মহল আমাকে কোনঠাঁসা করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করছে এবং ব্যবসায়ীক সুনাম ক্ষুন্ন করার জন্য এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে বলে মোক্তার হোসেন মনে করেন। ঘটনা সুষ্ঠু তদন্তে সাপেক্ষে কুচক্রীমহল চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মোক্তার হোসেন সরকার।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা