রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৬শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ১:১১

সিদ্ধিরগঞ্জে তক্ষকসহ ৩ জন পাঁচারকারী গ্রেপ্তার

নুরজাহান ভুঁইয়াঃ
সিদ্ধিরগঞ্জের রসুলবাগ বটতলায় অভিযান চালিয়ে বন্যাপ্রাণী পাচারকারী দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি দল। তাদের দখল থেকে ১ টি বন্যা প্রাণী তক্ষক উদ্ধার করা হয়। গত মঙ্গলবার( ৫-৭-২০২১ তারিথ) দুপুরে অভিযান চাালিয়ে তক্ষক উদ্ধারসহ পাচারকারীদের গ্রেপ্তার করা হলেও গতকাল বুধবার সন্ধ্যায় র‌্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘটনা জানায় গনমাধ্যমকে।গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ মতি মিয়া (৫০), মোঃ মাকসুদ উল্লাহ (৪০) ওমোঃ শাজাহান মিয়া (৩৮)।সংঘবদ্ধ চক্র বন্যপ্রাণী তক্ষক দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিভিন্ন কৌশলে উচ্চ মূল্যে বিদেশে পাচার করে থাকে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে এই তক্ষক পাচার করে আসছিল। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় বুধবার রাতে একটি মামলা দায়র করা হয়েছে।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা