নুরজাহান ভুঁইয়াঃ
বাংলাদেশ হকার্স কল্যাণ সমবায় সমিতির কাঁচপুর সেন্টারের ডিষ্টিবিউটর ও সংবাদকর্মী খায়রুল হাসান(৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লা —রাজিউন)। বুধবার ভোর রাত ৪ টায় খায়রুলের বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলাদেশ সংবাদপত্র হকার্স কল্যাণ কাঁচপুর সেন্টারের ডিষ্টিউিটর হিসেবে দীর্ঘ ২ যুগ ধরে কাজ করেছেন খায়রুল হাসান। পাশাপশি তিনি দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। গতকাল বুধবার দুপুর ১২ টায় মিজমিজি পাইনাদি সুলতানের মোড় এবং দ্বিতীয়দফায় আদমজী কবরস্থান মসজিদের সামনে লাশের জানাযা নামায শেষে আদমজী কবরস্থানে দাফন করা হয়। খায়রুল মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। সিদ্ধিরগঞ্জের সকল সাংবাদিকবৃন্দ ও নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুকসহ অসংখ্য লোক জানাযায় উপস্থিত ছিলেন। খায়রুল হাসানের অকাল মৃত্যুতে সিদ্ধিরগঞ্জের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।