বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ৯:৪৬

সালমা ওসমান লিপির সুস্থতা কামনা করে শিমরাইল ট্রাক টার্মিনালে দেলোয়ারের উদ্যোগে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের সহধর্মিনী নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির শরীরিক সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯ টায় বাংলাদেশ ট্রাক কাভার্ডও পিকাপভ্যান মালিক সমিতির সিদ্ধিরগঞ্জ শিমরাইল শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। করোনা শুরু হওয়ার আগেও বিভিন্ন সময়ে অসহায় গরীব মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন এবং চলমান করোনাকালীন সময়ে ও অসহায় গরীব মানুষের বাড়ি ঘরে গিয়ে খাদ্য সহায়তাসহ বিভিন্নভাবে সাহায্যে সহযোগিতা করেছেন সেই মহিয়সী নারী নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বেশ কিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। তার শারীরিক সুস্থতা কামনা করে দেলোয়ার এর উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ কাজী আঃ সাত্তার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহ- সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল খোকন, মোঃ আকবর হোসেন, অফিস স্টাফ মোঃ আবুল কাশেম, ও অফিস সহকারী মোঃ আহমেদ হোসেনসহ শিমরাইল ট্রাক টার্মিনালের বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারন শ্রমিক উপস্থিত ছিলেন। মিলাদ শেষে অসুস্থ সালমা ওসমান লিপির জন্য এবং তার স্বামী নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ একেএম শামীম ওসমানের জন্যও দোয়া করা হয়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা