স্টাফ রিপোর্টারঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ শুজিবুর রহমানের ৪৬ তশ শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট রোববার বাদ যহুর শিমরাইলে আওয়ামী মটর চালকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলে জাতিরজনক বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফিরাক কামনা করে দোয়া করা হয়। আরও দোয়া করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মটর চালকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নুরুজ্জামান জজ, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা,সহ- সভাপতি নাসির উদ্দিন,যুগ্ন সম্পাদক আজমির হোসেন, প্রচার সম্পাদক কালাম মুন্সি ,দপ্তর সম্পাদক মোঃ শুভ ,সিদ্ধিরগঞ্জ থানা মটর চালক লীগের সভাপতি জুলহাস উদ্দিন লিটনসহ আরো নেতাকর্মী উপস্থিত ছিলেন মিলাদ ও দোয়া শেষে শেষে সকলের মাঝে খিচুরি বিতরণ করা হয়েছে ।