বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:০৬

কাঁচপুর হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের টিআই মশিউর আলমের উদ্যোগে গাড়ি চালক – হেলপার বাসযাত্রী ও পথচারীদের জনসচেতনতায় মাক্স ও পানি বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
স্বাস্থ্য সুরক্ষার জন্য গাড়ি চালক হেলপার বাস যাত্রীদের ও পথচারীদের মধ্যে বিনা মূল্যে মাস্ক ও খাবার পানি বিতরণ করা হয়েছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টি আই (প্রশাসন) মশিউর আলমের উদ্যোগে (২৮ আগষ্ট ২০২১)শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলমোড়ে হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের টিআই( প্রশাসন) মশিউর আলমের উদ্যোগে হাইওয়ে গাজীপুর রিজিওন পুলিশ সুপার আল ীআহমেদ খানের দিক নির্দেশনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশ ফোরাম কমিটি গঠনের শেষে গাড়ি চালক. হেলপার, পথচারী, বাসের যাত্রীসহ সকলের মাঝে মাস্ক, মিনারেল পানির বোতল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টি আই মোঃ মনির হোসেন,টি আই ওমর ফারুকসহ কমিউনিটি পুলিশের সদস্য এবং গাড়ি চালক হেলপারসহ অন্যান্যরা।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা