সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
গত ০২ সেপ্টেম্বর ২০২১ তারিখ সন্ধ্যায় র্যাব-১১, সিপিএসসি এর বিশেষ অভিযানে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল (চিটাগাং রোড) এলাকায় পরিবহনে চাঁদাবাজি করার সময় ৩ চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ লুৎফর রহমান (৩০) রাজু চৌধুরী @ নুর ইসলাম (৪০) এবং মিজানুর রহমান @ দিদার (৫৫)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২১ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মোঃ লুৎফর রহমান ল²ীপুর জেলার রামগতি থানাধীন চরগোসাই এলাকার মোঃ মোখলেছুর রহমান এর ছেলে, রাজু চৌধুরী @ নুর ইসলাম একই জেলার সদর থানাধীন চন্দ্রপুর চৌধুরীপাড়া এলাকার মৃত হাছান চৌধুরীর ছেলে এবং মিজানুর রহমান @ দিদার একই জেলার রামগতি থানাধীন মৃত মোস্তাফিজুর রহমান এর ছেলে বলে র্যাব ১১এর এক প্রেসবিজ্ঞপ্তিতে উপর পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানিয়েছেন।আরও জানান,উপস্থিত স্বাক্ষী, একাধিক বাস চালক এবং গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পারেন যে আসামীরা চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় চলাচলরত বাস চালকদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। একাধিক বাস চালক ও হেলপারদের অভিযোগের প্রেক্ষিতে ও স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানা যায়, কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি এবং এই রুটে গাড়ী চালাতে পারবে না মর্মে হুমকি প্রদান করে। র্যাব-১১, সিপিএসসি এর অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্ত ঘটনার সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য ২ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকেলে অভিযান পরিচালনা করে জোরপূর্বক পরিবহনে চাঁদা আদায়কালে উপরোক্ত ৩ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজি বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে মেজর তালুকদার নাজমুছ সাকিব জানিয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।