বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:০৯

চাঁদাবাজির অভিযোগে নুর হোসেন চেয়ারম্যানের ভাতিজা সোহেলসহ গ্রেপ্তার ৪

নূরজাহান ভুঁইয়াঃ
সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড শিমরাইল এ রহমান সুপার মার্কেটের সামনে বিভিন্ন সিএনজি, লেগুনাসহ বিভিন্ন গাড়ি থেকে চাঁদাবাজির অভিযেগে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নুরহোসেন চেয়ারম্যনের ভাতিজা নুরুল ইসলামের বড় ছেলে সোহেল(৪১)সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাক- ১১ একটি দল। গত ১৫ সেপ্ট্বের ২০২১ বিকেল পৌণে ৬ টার দিকে এ অভিযান চালিয়ে ওই চাঁদাবাজদের গ্রেপ্তার করা হয় বলে র্যবের পঅঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত অন্যরা হচ্ছে মোঃ মনোয়ার হোসেন (৩৬), ২। মোঃ আরিফ (৩২) ও মোঃ হানিফ মিয়া (৪০)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩ হাজার ৯ শ, টাকা ও ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে তারা জানতে পরে যে, জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড ডেমড়া মোড় হাজী এ রহমান সুপার মার্কেটস্থ অটো স্ট্যান্ড এলাকায় সিএনজি,অটোসহ ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০/- থেকে ২০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় ( ১৬ সেপ্টেম্বর ২০২১) বৃহস্পতিবার আসামীদের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে আসামীদের হস্তান্তর করেছে।চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব জানায়

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা