সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৭শে সফর, ১৪৪৮ হিজরি, রাত ৪:২৫

পুলিশ সুপার আলী আহমেদের হস্তক্ষেপে ঘটনাস্থলে দ্রুত পৌছে পুলিশ কাঁচপুর ব্রিজে রোগীবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত – ৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকাগামী রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স কাঁচপুর ব্রিজে উল্টে গিয়ে ৫ জন আহত হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। অঅহরা হলেন, আমির হোসেন(৩৫) রাহেলা বেগম (৪৬), মহাসিন (৪০) আনোয়ারা বেগম (৬০) ও আউয়াল (৫৫)। উল্টে যাওয়া অ্যাম্বুলেন্স থেকে রোগীদের টেনে বের করে আনেন স্থানীয় সাংবাদিকরা। হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার আলী আহমেদ খানকে বিষয়টি সংবাদকর্মীরা অবগত করলে সাথে সাথে কাঁচপুর হাইওয়ে থানার টিআই ওমর ফারুক, এসআই বেনুদাশ ও সার্জেন্ট দুলাল আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে আহত রোগীদের উদ্ধার করে আরেকটি হাইয়েচ গাড়িতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কাঁচপুর হাইওয়ে থানারও ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, চাঁদপুরের শাহরাস্তি থেকে রোগীবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা যাওয়ার পথে কাঁচপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটি উল্টৈ যায়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় এবং রেলিংয়ের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা