স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ট্রাক- কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি রেজিঃ নং – বি- ২১১১ এর নবগঠিত শখার লাঙ্গলবন্দ শাখার উদ্ভাধন করা হয়েছে৷ ৬ নভেম্বর শনিবার দুপুরে সংগঠনের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নব গঠিত কমিটির উদ্ভাধন করা হয়৷ সংগঠনের লাঙ্গলবন্দ শাখার সভাপতি মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমসিতির সভাপতি ও বাংলাদেশ কাভার্ডভ্যান – ট্রাক- প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মুকবুল আহমদ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক এসোসিয়েশন এর মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ, বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল মোতালেব, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মদ, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান পিকাপ মালিক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, কার্যকরী সভাপতি কাজী আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম উজ্জল, যুগ্ন সম্পাদক মামুন হাওলাদারসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সংগঠনের লাঙ্গলবন্দ শাখার সাধারন সম্পাদক মোঃ গোলাম মাওলা৷ আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মোটর মেকানিক্স এর সভাপতি আব্দুল জব্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেন৷