সিদ্বিরগঞ্জ প্রতিনিধি
সিদ্বিরগঞ্জের পাইনাদি পূর্বপাড়ার বাসিন্দা মোঃ কামাল হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারবর্গ৷ কামাল হোসেনের ছেলের ক্রয়কৃত দুইশতাংশ জমি যার মৌজা সিদ্বিরগঞ্জ সিএস ও এসএ দাগ নং ৩৫২৷ উল্লেখিত জমি জবর দখল করার জন্য পাইনাদি পূর্বপাড়ার অলিউল্ল্যাহ, আহসান উল্ল্যাহ ও শরিক উল্ল্যাহ উঠে পড়ে লেগেছ দীর্ঘদিন ধরে৷ এই জমি নিয়ে দেওয়ানী আদালতে মামলা চলছে মামলা নং ৫৭/২২৷ কামাল হোসেনের স্ত্রী হোসনে আরা সিদ্বুিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ তিনি অভিযোগে আরও জানান,গত ৯-৪-২০২২ তারিখে তার স্বামী কামাল হোসেনকে মামলা দিয়া হাজতে ঢুকিয়ে ১১-৪-২০২২ তারিখ সকাল ৮ টা থেকে উল্লেখিত ব্যক্তিরা আমার ছেলের জমি দখল করতে বেড়া দিয়েছে৷ হোসনে আরা বলেন, আমার স্বামী কোন অপরাধ করেনি, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাসিয়ে তার সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এ ন্যাক্কারজনক ঘটা সাজানো হয়েছে বলে হোসনে আরা দাবি করে তার স্ত্রী আরও বলেন আমার স্বামী কোন অবৈধ গ্যাস সংযোগের সাথে কখোনো জড়িত ছিলনা৷ হোসনে আরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চাচ্ছেন প্রশাসনের কাছে৷