মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ,
২৮শে সফর, ১৪৪৮ হিজরি, সকাল ১০:১৩

সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ইসমাইল হোসেনঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে ঝুমুর (০৭) ও আব্দুল্লাহ (০৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেললাইন রেহান সাহেবের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। খানপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু ২টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত ঝুমুর বরিশালের ভোলার চরফ্যাশন এলাকার জয়নালের মেয়ে। এবং মৃত আব্দুল্লাহ (০৮) বরিশালের রুবেল মিয়ার ছেলে। তারা উভয়ই সুমিলপাড়া এলাকার মঞ্জুরের বাড়ির ভাড়াটিয়া। ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে খেলতে গিয়ে বাড়ির সামনে পুকুরে পড়ে যায় ঝুমুর ও আব্দুল্লাহ। তাঁদের ধমকে বাসায় পাঠালেও আবারও তারা পুকুরে গোসল করতে আসে।দুপুর ১টার পরে লোকজনের চিৎকার শুনে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।সিদ্বিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা