বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, রাত ১০:২৯

সিদ্বিরগঞ্জে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্বার

মোঃ আলমগীর হোসেনঃ
নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের ৪ নং ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনী এলাকা থেকে সুজন (৪৫) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্বার করেছে পুলিশ৷ শুক্রবার ভোররাতে স্থানীয়রা লাশ দেখ থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্বার করে থানায় নিয়ে যায়৷, এ সময় লাশের পাশে একটি ইজিবাইক পড়েছিল বলে পুলিশ জানায়৷ সিদ্বিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, হয়তো দুর্বৃত্তরা গভীর রাতে ইজিবাইক চালক সুজনকে গলা কেটে হত্যা করে পালিয়েছে৷ কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ প্রকৃত ঘটনা তদন্তে কাজ করছে এবং নিহত সুজনের পরিবার থানায় এসেছে সুজনের সাথে কারো শত্রুতা রয়েছে কিনা সব বিষয় নিয়ে তাদের সাথে কথা বলবো৷ ওসি আরও বলেন খুনি পুলিশের হাত থেকে কোনভাবেই রক্ষা পাবেনা৷ সুজনের পিতার নাম সুরুজ মিয়া চাদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে তার বাড়ি৷ পরিবারবর্গ নিয়ে সিদ্বিরগঞ্জের মিজমিজি শাহী মসজিদ এলাকায় মনসুর মাস্টারের বাড়িতে ভাড়া থাকতো৷ এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে

ফেসবুক থেকে মন্তব্য করুন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা